মামলা থেকে অব্যাহতি পেলেন সাবেক থাই প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ২২ আগস্ট ২০২৫ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে রাজকীয় অবমাননার মামলা থেকে অব্যাহতি দিয়েছে দেশটির আদালত। আজ শুক্রবার আদালত জানায়, তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে পর্যাপ্ত প্রমাণ নেই, তাই তাকে খালাস দেওয়া হলো।
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ও তার পরিবারের সমালোচনাকে দেশটিতে অপরাধ হিসেবে গণ্য করা হয়।
প্রতিবেদনে বলা হয়, সিনাওয়াত্রার বিরুদ্ধে রাজকীয় অবমাননার কঠোর আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করা হয়। তবে কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় শুক্রবার তাকে খালাস দেয় আদালত।
থাকসিনের আইনজীবী উইনিয়াত চ্যাতমন্ত্রি সাংবাদিকদের বলেছেন, ‘আদালত থাকসিনের বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিয়েছে।’
থাকসিন তার আইনজীবীর সামনে হাসিমুখে আদালত ত্যাগ করেন। তবে কোন মন্তব্য করেননি।
২০০০ সালের গোড়ার দিকে দুবার নির্বাচিত প্রধানমন্ত্রী থাকসিন থাইল্যান্ড থেকে পালিয়ে যান। সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ১৫ বছর ধরে স্ব-আরোপিত নির্বাসনে ছিলেন। এরপর ২০২৩ সালের আগস্টে দেশে ফিরে আসেন।
দেশে পৌঁছানোর পর থেকেই থাকসিনকে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে স্বাস্থ্যগত সমস্যার কারণে তাকে কারাগারের পরিবর্তে পুলিশ হাসপাতালের একটি ব্যক্তিগত কক্ষে রাখা হয়।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











